Dynamics Career - বাংলাদেশে ক্যারিয়ার, চাকরি ও শিক্ষা বিষয়ক সর্বশেষ তথ্য ভাইরাস সম্পর্কিত ”ক” বিভাগের প্রশ্ন ও উত্তর | ব্লগ
ভাইরাস সম্পর্কিত ”ক” বিভাগের প্রশ্ন ও উত্তর
🗂️ Biology 1st Paper 📅 2026-07-03 🏷️ জীববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় 👁️ 7 Total 🔥 7 Today
Blog Image

১. জ্ঞানমূলক প্রশ্ন (ক-এর জন্য)

প্রশ্ন ১: ভিরিয়ন (Virion) কী?
উত্তর: নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে।
প্রশ্ন ২: ক্যাপসিড (Capsid) কী?
উত্তর: ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিন দিয়ে তৈরি বহিঃস্থ আবরণটিকে ক্যাপসিড বলে।
প্রশ্ন ৩: ক্যাপসোমিয়ার (Capsomere) কী?
উত্তর: ভাইরাসের প্রোটিন আবরণ বা ক্যাপসিডের গঠনকারী একেকটি ক্ষুদ্র প্রোটিন উপ-একককে ক্যাপসোমিয়ার বলে।
প্রশ্ন ৪: প্রোফাজ (Prophage) কাকে বলে?
উত্তর: ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের সাথে যুক্ত ভাইরাসের সুপ্ত জিনোম বা ডিএনএ (DNA) খণ্ডকে প্রোফাজ বলে।
প্রশ্ন ৫: ইন্টারফেরন (Interferon) কী?
উত্তর: ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত এক ধরণের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন যা অন্যান্য সুস্থ কোষকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে।
প্রশ্ন ৬: প্রিয়নস (Prions) ও ভিরয়েডস (Viroids) কী?
উত্তর: প্রিয়নস হলো নিউক্লিক অ্যাসিডহীন সংক্রামক প্রোটিন এবং ভিরয়েডস হলো প্রোটিন আবরণহীন সংক্রামক আরএনএ (RNA)।
প্রশ্ন ৭: লিপোভাইরাস বা এনভেলপড ভাইরাস কাকে বলে?
উত্তর: ক্যাপসিড আবরণের বাইরে লিপিড বা লিপোপ্রোটিনের বাড়তি আবরণযুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলে।
প্রশ্ন ৮: রিভার্স ট্রান্সক্রিপশন (Reverse Transcription) কী?
উত্তর: যে প্রক্রিয়ায় আরএনএ (RNA) থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে ডিএনএ (DNA) তৈরি হয় তাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে।
প্রশ্ন ৯: লাইসিস (Lysis) কী?
উত্তর: ভাইরাসের সংখ্যাবৃদ্ধির শেষে পোষক ব্যাকটেরিয়া কোষের প্রাচীর ফেটে বা গলে অপত্য ভাইরাস মুক্ত হওয়ার প্রক্রিয়াকে লাইসিস বলে।

প্রশ্ন ১০: ব্যাক্টেরিওফাজ (Bacteriophage) কী?
উত্তর: যেসকল বিশেষ ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণ ঘটায় এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ব্যাক্টেরিওফাজ বলে।

✍️ মন্তব্য করুন
Exam System
Exam System

একটি অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক, ছাত্র এবং প্রশাসকগণ সহজেই পরীক্ষা পরিচালনা করতে পারেন।

যোগাযোগ

dynamicscareerofficial@gmail.com

+880 1723585973

+880 1515646968

নাটোর, রাজশাহী, বাংলাদেশ

© 2026 ডাইনামিক ক্যারিয়ার।